২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৮
বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন (ইসি)।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের সময় নির্ধারণ করবে নির্বাচন কমিশন।
রাষ্ট্রপতির সঙ্গের বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বে অন্যান্য কমিশনার ছাড়াও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বৈঠকে উপস্থিত থাকবেন।
নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, ‘এটা একটি সৌজন্য সাক্ষাৎ।’ তিনি বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে আমরা অবহিত করব।’
এর আগে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর আরেকটি কমিশন সভায় তফসিল চূড়ান্ত হবে।
৩০ অক্টোবর থেকে সংসদ নির্বাচনের দিনক্ষণ গণনা শুরু হয়েছে। সেদিন থেকে আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।
তবে বুধবার নির্বাচন কমিশন সচিব জানান, নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D