২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৮
চট্টগ্রাম : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেক ত্যাগ স্বীকার। অনেক গুম, খুন, হত্যা, হামলা-মামলা হয়েছে আর নয় দাবি আদায় করেই ঘরে ফিরবো।
শনিবার বন্দরনগরী চট্টগ্রামের কাজীর দেউড়ি জাতীয় ঐক্যফ্রন্ট এর সমাবেশ তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, সরকার ভয় পেয়েছে। তাই সভা সমাবেশ করতে দেয়না। লালর্দীঘির ময়দানে সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু দেওয়া হয়নি। রাস্তা দেওয়া হয়েছে অর্ধেক। তাও ২৫ শর্ত দিয়ে। আমি জানতে চাই সরকারের এতো ভয় কেনো?
তিনি বলেন, সরকার বলছে আমরা নাশকতা করবো। আমি বলেছি নাশকতার সৃষ্টি করেন আপনারা। আর এই নাশকতার মধ্যদিয়ে দেশকে অন্ধকার গহভরে ঠেলে দিয়েছেন।
চট্রগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদত হোসেনের সভাপতিত্বে জনসভায় গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব প্রমুখ উপস্থিত রয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D