সরকারকে সমঝোতায় আসতে বাধ্য করা হবে : মওদুদ

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৮

সরকারকে সমঝোতায় আসতে বাধ্য করা হবে : মওদুদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, ‘সরকারকে সংলাপে বসতে বাধ্য করা হবে। তাদেরকে সমঝোতায় বসতে বাধ্য করা হবে। যদি সমঝোতায় না আসেন, তবে বুঝতে হবে দেশে গণতন্ত্র চান না। মানুষ এর উপযুক্ত জবাব দেবে।

বুধবার বিকেলে সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে নিজের বক্তব্যে এ কথা বলেন তিনি।

মওদুদ বলেন, ‘ঘুষ ও দুর্নীতি ছাড়া কোনো কাজ হয় না। বড় বড় দুর্নীতি হয়েছে। এগুলোর বিচার করতে হবে। আমরা ক্ষমতায় গেলে প্রতিটি পয়সার হিসাব নেব। তারা ক্ষমতায় এসে বিদেশে সম্পত্তি করেছে।

তিনি খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।