বাংলাদেশের মানুষের সেবা দেওয়া কঠিন : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৮

বাংলাদেশের মানুষের সেবা দেওয়া কঠিন : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এদেশের মানুষের সেবা দেওয়া কঠিন। তারপরেও সেই কঠিক কাজটি করে যাচ্ছে আওয়ামী লীগ।

রবিবার সকাল ১০ টায় গণভবনে এমএনপি সেবার উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তরুণ সমাজ। সেই তরুণ প্রজন্মের ভবিষ্যত নিশ্চিতে কাজ করছে বর্তমান সরকার।

চলতি মাসের ১ তারিখ থেকে বাংলাদেশে পরীক্ষামূলকভাবে বাণিজ্যিকভাবে বহুল প্রতীক্ষিত এমএনপি সেবা চালু করা হয়েছে। এর ফলে বাংলাদেশ এমএনপি সেবা দেওয়া ৭২তম দেশ হয়েছে।

এই সেবা চালু হওয়ার ফলে গ্রাহকরা তার নম্বর অপরিবর্তিত রেখেই যেকোনো কোম্পানির নেটওয়ার্ক ব্যবহার করার স্বাধীনতা পাবেন। যা এর আগে নাম্বার পরিবর্তনের ঝামেলার জন্য সম্ভব ছিল না।

প্রধানমন্ত্রী বলেন, তরুণ প্রজন্ম নৌকায় ভোট দিয়েছিলো বলে গত ১০ বছরে দেশে ব্যাপক উন্নয়ন করা সম্ভব হয়েছে। এ কারণে আমরা চাই তরুণ প্রজন্মের একটি কর্মঘন্টা যেন নষ্ট না হয়।

তিনি আরও বলেন, উন্নয়নশীল বিশ্বের দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকতে হলে তথ্য-প্রযুক্তির দিকে বেশি অগ্রসর হতে হবে। আগামীতে দেশে পরিচালনার দায়িত্ব তাদের নিতে হবে।

তিনি বলেন, আমাদের দেশের উন্নয়নের জন্য এখন বিদেশের কাছে হাত পাততে হচ্ছে না। আমরা নিজেদের টাকা দিয়ে পাদ্মা সেতু নির্মাণ করতে করছি।