২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০১৮
সিলেটের দক্ষিণ সুরমা থানার তেতলী টিলাবাড়ি এলাকা থেকে বিদ্যুৎ আইনের মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করে র্যাব-৯। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অভিযান চালানো হয়। গ্রেফতার আসামীর নাম আব্দুল করিম তোরন মিয়া (৫৫)। তিনি তেতলী গ্রামের মৃত আব্দুল বারির ছেলে। তাকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D