|
প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬
পদত্যাগের দাবীতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অবরুদ্ধ করে ভবনে তালা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ সময় ভবনটির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বর্তমানে ভিসি তার নিজ কক্ষে অবরুদ্ধ অবস্থায় আছেন।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে ভবনে তালা দেন শিক্ষার্থীরা। এর আগে সকালে গেটের তালা ভেঙ্গে ছাত্রদল নেতাদের নিয়ে নতুন ভিসি ক্যাম্পাসে প্রবেশের পর থেকেই শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। উপাচার্য ভবনের সামনে অবস্থান নিয়ে ‘তালা তালা তালা হবে, ভিসি ভবন তালা হবে’সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। তাদের স্লোগানের মধ্যে ছিল, তালা তালা তালা হবে, ভিসি ভবন তালা হবে। এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আন্দোলনরত যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাবিহা শবনম নতুন উপাচার্যের পদক্ষেপের সমালোচনা করেন। তিনি উপাচার্যের উদ্দেশে বলেন, ‘মুকুট পরলেই রাজা হওয়া যায় না, স্যার। পদে আসীন হওয়া আর সবার কাছে গ্রহণযোগ্যতা অর্জন করা এক বিষয় নয়।’তিনি বলেন, ‘আমাদের আপত্তি ও প্রতিবাদ উপেক্ষা করে তালা ভেঙে উপাচার্য ভবনে প্রবেশ করে নতুন উপাচার্য কী বার্তা দিতে চেয়েছেন, তা তাদের বোধগম্য নয়।’
উল্লেখ্য- সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েটে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। গত ২১ সেপ্টেম্বর নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর থেকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দিয়ে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D