|
প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৬
সিলেট-ঢাকা যাতায়াতে স্বস্তি নিশ্চিতকরণ, রেলওয়ের টিকিটের কালোবাজারি বন্ধ, ইকোনমি ক্লাসের ভাড়া সহনীয় পর্যায়ে রাখা, ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন এবং সিলেট নগরীর যানজট নিরসনের দাবিতে ডিএনবি-এর উদ্যোগে শনিবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা সিলেট-ঢাকা রেলপথে টিকিটের কালোবাজারি বন্ধ, সাধারণ যাত্রীদের ক্রয়ক্ষমতার মধ্যে ইকোনমি ক্লাসের ভাড়া নির্ধারণ, ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন ও সংস্কার, সড়ক ও ফুটপাতের মধ্যে সমতল ও নিরাপদ চলাচলব্যবস্থা নিশ্চিতকরণ এবং নগরীর যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এ ছাড়া নগরীর যানজটের অন্যতম সমস্যা হিসেবে ফুটপাত দখল ও সড়কে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিষয়টি তুলে ধরে হকারদের নিয়মতান্ত্রিক পুনর্বাসন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে ট্রাফিক পয়েন্ট থেকে প্রায় ১০০ মিটার দূরে সিএনজি স্ট্যান্ড স্থানান্তরের দাবিও উত্থাপন করা হয়।
অনুষ্ঠানে সভানেত্রী হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রেহানা আফরোজ খান। স্বাগত বক্তব্য প্রদান করেন ডিএনবির প্রতিষ্ঠাতা ও মহাসচিব শাকওয়াত আহমেদ আকিব, বিশেষ অতিথি ছিলেন আদিবা জান্নাত তুষি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিএনবির যুগ্ম জেপিএম শাফি আহমদ আতিক।
এছাড়া উপস্থিত ছিলেন ডিএনবি কার্যকরী পরিষদের অর্থ সম্পাদক মিনহাজ আহমদ হাসান, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক দেলওয়ার তালুকদার, দপ্তর ও প্রচার সম্পাদক আরমান খান, সাধারণ সদস্য মারজান খান, জায়েস গনি খান, নাইম, রুম্মন, সামি, হোসেন মোহাম্মদ মেহরাব, শাফি সহ ডিএনবির অন্যান্য সদস্য।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জনস্বার্থসংশ্লিষ্ট এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁরা বলেন, নিরাপদ, সাশ্রয়ী ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা নাগরিকদের ন্যায্য প্রত্যাশা। পাশাপাশি সিলেট নগরীকে যানজটমুক্ত, চলাচলবান্ধব ও সুশৃঙ্খল নগরী হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি।
মানববন্ধনে উত্থাপিত দাবিগুলোর প্রতি উপস্থিত মানুষের সমর্থন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর গুরুত্বের মধ্য দিয়ে কর্মসূচিটি সম্পন্ন হয়। ডিএনবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদ

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D