শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাবের শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৬

শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাবের শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবের নেতৃবৃন্দ এই শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির সভাপতি লায়ন চন্দন সাহার সভাপতিত্বে এবং ক্লাবের সেক্রেটারি লায়ন জুমা আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জি.এল.টি লিডার লায়ন কাজী সাইফুল ইসলাম সোহেল, ডা. খন্দকার মাজহারুল আনোয়ার সাজান (এম.জে.এফ), ১ম ভাইস গভর্নর রফিকুল ভারী মুক্তা এবং লেডি গভর্নর লায়ন আছমা আখতার, লায়ন সাজুওয়ান আহমদ, লায়ন আবু তাহের, লায়ন কাজী আব্দুল মুকিত সুমন, লায়ন নাহিদ ইসলাম, লায়ন মাছুম জোয়ারদার প্রমুখ।-বিজ্ঞপ্তি


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট