সিলেটে অফিস থেকে ক্যামেরাসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৩

সিলেটে অফিস থেকে ক্যামেরাসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি

সিলেট নগরীর নোয়াপাড়া আখালিয়ায় আলোরধারা পাঠশালা অফিসে চুরির ঘঠনা ঘটেছে। নোয়াপাড়াস্থ মমতা লজ বন্ধন সি-১৩/৩ আলোরধারা পাঠশালা অফিসে গত ২৩ মার্চ হতে ২৫ শে মার্চ এর মধ্যে চুরির ঘটনা সংগঠিত হয়। চোরেরা ক্যামেরা, নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গত ২৩ শে মার্চ অফিসের কাজ শেষ করে বিকাল সাড়ে ৩টার দিকে অফিস তালাবদ্ধ করে বাসায় চলে যান। গত ২৫ শে মার্চ সকাল ৯টায় অফিস পিয়ন মিজানুর রহমান অফিসের জুনিয়র ই্য়থ অফিসার প্রদীপ কুমার বিশ্বাসকে ফোনে চুরির ব্যাপারে অবগত করেন। পরে প্রদীপ কুমার বিশ্বাস অফিসে গিয়ে দেখতে পান মূল দরজার তালার হুক কাটা অফিস এ্যালোমেলো অবস্থায় আছে। পরে দেখা যায় চোরেরা অফিসে রক্ষিত ডিএসএলআর ক্যামেরা, নগদ টাকা, পিতলের টেপসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। পুলিশ ঘঠনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে আলোরধারা পাঠশালা অফিসের জুনিয়র ই্য়থ অফিসার প্রদীপ কুমার বিশ্বাস জালালাবাদ থানায় গত ২৫ শে মার্চ একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট