৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
পদযাত্রার নামে বিএনপি-জামাতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে দেশব্যাপী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নগরীর ঐতিহ্যাসিক কোর্ট পয়েন্টে শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় সিলেট জেলা ও মহানগর যুবলীগের প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্বে ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামিম আহমদ এর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরী, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।
সভাপতির বক্তব্যে আলম খান মুক্তি বলেন, দেশব্যাপী বিএনপি-জামাত পদযাত্রার নামে সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর বিএনপি-জামাত যে হামলা চালিয়ে যাচ্ছে তা কোনো গণতান্ত্রিক রাজনীতির আদর্শ হতে পারে না। বিএনপি-জামাতের সকল নৈরাজ্য ও সন্ত্রাস প্রতিরোধ করতে সিলেটে যুবলীগের নেতাকর্মীরা সর্বদা প্রস্তুত রয়েছে। কোনো অপশক্তি রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করতে পারবে না। তিনি বিএনপি-জামাতের সকল অপশক্তি মোকাবেলায় যুবলীগের প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সুবেদুর রহমান মুন্না, ফয়ছল আজাদ খান, ফারুকুল ইসলাম ফারুক, সামসুদ্দিন সামছ, আনোয়ার আলী, তোফায়েল আহমদ তারেক, রুপম আহমদ, সুলতান মাহমুদ সাজু, রফিকুল ইসলাম, জুবের আহমদ, সঞ্জয় চৌধুরী, সাজলু লস্কর, দেওয়ান মুরাদ হাসান তারেক, সাহান আহমদ, ওবাদুল্লাহ ইসহাক, কাজী সাজু, জাকির আহমদ, মঞ্জুর আহমদ, মোসাদ্দেক নবী, সারোয়ার আহমদ চৌধুরী, হোসেন আহমদ চৌধুরী, এমদাদ হোসেন ইমু, সাকারিয়া হোসেন সাকির, সেবুল আহমদ সাগর, আব্দুর রহমান সুমেল, উবায়েদ বিন বাছিত, রঞ্জন দে, ফারুক আহমদ, ইসতিয়াক চৌধুরী পিন্টু, নেওয়াজ আহমদ, সাদিকুর রহমান সোহাগ, মঈনুল হক পিনু, লন্টু গুপ, লিটন আহমদ, বাবু আহমদ, জামাল আহমদ, জাবেদ আহমদ, সাবেল আহমদ, অপরাজিত ঘোষ সহ জেলা ও মহানগর যুবলীগের বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D