৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৩
রাজধানীর বনানী থানায় বিটিআরসির একটি জালিয়াতি মামলার অভিযোগে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সরকারি এমসি একাডেমি স্কুল এন্ড কলেজের ইংরেজি শিক্ষক দেবব্রত চৌধুরীকে আটক করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে তাকে আটক করে গোলাপগঞ্জ মডেল থানায় নিয়ে আসে।
এ খবর শুনে কলেজের শিক্ষার্থীরা বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গোলাপগঞ্জ মডেল থানার সামনে গিয়ে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে রাখে।
এক পর্যায়ে বিটিআরসির কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দেবব্রত চৌধুরী নামের ওই শিক্ষককে ছেড়ে দিতে বাধ্য হয়।
আটককৃত শিক্ষক দেবব্রত চৌধুরীর দাবি, এই মামলার বিষয়ে তিনি কিছুই জানেন না। এই মামলায় তাকে ফাঁসানো হয়েছে বা এ ব্যাপারে কোন ভুল তথ্য দেওয়া হয়েছে। সঠিক তদন্ত করে সঠিক অপরাধীদের খুঁজে বের করার আহবান জানান তিনি।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃপক্ষ শিক্ষক দেবব্রত চৌধুরীকে আটক করে থানায় নিয়ে এসেছিলেন বনানী থানার বিটিআরসির জালিয়াতির একটি মামলায়। পরবর্তীতে বিটিআরসির কর্মকর্তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে ওই শিক্ষককে ছেড়ে দেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D