৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২২
আমেরিকা থেকে ফিরেই সিলেটে দুর্বৃত্তদের হামলায় নিহত বিএনপি নেতা কামালের বাসায় যান সিলেট সিটি করপোরেশনের মেয়র কেন্দ্রীয় বিএনপির সদস্য আরিফুল হক চৌধুরী।
এ সময় তিনি কামালের পরিবারের খোঁজখবর নেন।
সোমবার দুপুরে নগরীর বালুচরস্থ কামালের বাসায় যুক্তরাষ্ট্র থেকে ফিরেই ছুটে যান মেয়র।
এ সময় মেয়র বলেন, কামাল দীর্ঘদিন ধরে বিএনপির একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করে গেছেন। তিনি একজন ভালো মানুষ ছিল। দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে, আমরা এর সুষ্ঠু বিচার চাই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, কামালের একটিমাত্র কন্যাসন্তান রয়েছে, তার স্ত্রী অল্প বয়েসে বিধবা হয়েছেন। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত মূলহোতাকে এখনো গ্রেপ্তার করার কোনো সঠিক তথ্য নেই। কামালের হত্যাকাণ্ড নিয়ে কোনো ধরনের টালবাহানা করলে সিলেটের জনগণ এর প্রতিবাদ জানাবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D