২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০২১
দক্ষিণ সুরমা উপজেলার কুচাই পশ্চিমভাগস্থ সৈয়দা নুরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সম্মেলন ও আলোচনা সভা গত ২৫ নভেম্বর বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য (এমপি মনোনীত) আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম রুফু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসরাব আলী হাইস্কুল ও কলেজের ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক মোঃ আব্বাছ আলী।
স্বাগত বক্তব্য রাখেন সৈয়দা নুরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুয়াইবুর রহমান। বিদ্যালয়ের সহকারি শিক্ষক রফিকুল ইসলাম তালুকদার জুয়েল এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী পল্লী চিকিৎসক নজরুল ইসলাম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ সভাপতি শাহাব উদ্দিন দুলাল, সমাজসেবী ও শিক্ষানুরাগী মোঃ মারুফ আহমদ। অভিভাবক সম্মেলন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক অর্পিতা দে, স্বপ্না রানী নাথ, কল্পনা রানী নাথ, তরুণ সমাজসেবী ফুরুক আহমদ, জুবেল আহমদ, নুরুল ইসলাম, মিছবাহ মিয়া, লতিফ আহমদ, হেলাল আহমদ, জুলি বেগম, আছমা বেগম প্রমুখ। সভা শেষে সর্বসম্মতিক্রমে চার অভিভাবক সদস্য মনোনীত করা হয়। তারা হলেন, নজরুল ইসলাম, মারুফ আহমদ, জুলি বেগম, আছমা বেগম। প্রেস বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D