১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২১
সিলেটে গত ২৪ ঘন্টায় সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮ট পর্যন্ত ১৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন ১০৫ জন রোগী।তবে, এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি বলে সিলেট স্বাস্থ্য বিভাগের বুলেটিনে জানানো হয়েছে।
বুলেটিন অনুযায়ী, নতুন শনাক্তদের মধ্যে ১০২ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ জেলার ১১ জন, হবিগঞ্জ জেলার ১৭ জন এবং মৌলভীবাজার জেলার ৬ জন রয়েছেন। সবমিলিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৭০০ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১২ হাজার ৫৩৫ জন, সুনামগঞ্জে ২ হাজার ৬৮৬ জন, হবিগঞ্জে ২ হাজার ২৫১ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২২৮ জন রয়েছেন।
সিলেট বিভাগে এ পর্যন্ত ৩১৪ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৪৪ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজার জেলায় ২৬ জন রয়েছেন।
বিভাগে এ পর্যন্ত ১৭ হাজার ৬৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১১ হাজার ২৭২ জন, সুনামগঞ্জের ২ হাজার ৫৭৭ জন, হবিগঞ্জের ১ হাজার ৭৬৯ জন এবং মৌলভীবাজার জেলার ২ হাজার ৩২ জন।
করোনাভাইরাসে আক্রান্ত ৩০৩ জন রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৮৫ জন, হবিগঞ্জের হাসপাতালে ১৩ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৪ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ১ জন করে চিকিৎসাধীন রয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D