১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০
সিলেট নগরীর শামীমাবাদ থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ একটি সিএনজি অটোরিক্সা জব্দ করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
এসএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ নভেম্বর সন্ধ্যা পৌনে ৭টায় কোতোয়ালী মডেল থানাধীন শামীমাবাদ সাকিনস্থ ৪নং রোডের মাথায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে সংবাদ পেয়ে অফিসার-ইনচার্জ মোহাম্মদ সেলিম মিঞার নির্দেশনায় লামাবারবাজার পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ এসআই(নিঃ)/মোঃ রেজাউল করিম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় একজন অজ্ঞাতনামা সিএনজি অটোরিক্সা চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উল্লেখিত সিএনজি অটোরিক্সার যাত্রী বসার সিটের পিছনে একটি প্লাষ্টিকের বস্তায় রক্ষিত ভারতীয় তৈরী সর্বমোট ২০০ (দুইশত) বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। জব্দ করা হয় ওই সিএনজি অটোরিক্সা।
এ বিষয়ে এসআই(নিঃ)/মোঃ রেজাউল করিম বাদী হয়ে অজ্ঞাতনামা সিএনজি অটোরিক্সা চালক এর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৩৯, তাং-১৫/১১/২০২০খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১৪ (গ)/৩৮ রুজু করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D