১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী কৃষক দল সিলেট জেলা শাখা আয়োজন করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
সিলেট জেলা কৃষক দলের সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুলের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা কৃষক দলের আহ্বায়ক শহীদ আহমদ চেয়ারম্যান।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন যুবদল নেতা বদরুল ইসলাম খোকন। এসময় আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন অতিথিরা।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক শামীম সিদ্দিকী এ্যাডভোকেট, কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক দলের আহ্বায়ক সোরমান আলী, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজিম উদ্দিন লস্কর, সদস্য মাহবুবুল হক চৌধুরী, সিলেট জেলা যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, স্বেচাছাসেবক দল নেতা মওদুদুল হক মওদুদ, সিলেট মহানগর বিএনপির সদস্য শফিকুর রহমান টুটুল, সিলেট মহানগর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক রেহানা ফারুক শিরীন, সিলেট মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ ইউনুস মিয়া, সিলেট মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শামছুল আলম, সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এম জহিরুল ইসলাম মকর, যুগ্ম আহ্বায়ক ডা. শাহীন আহমদ, যুগ্ম আহ্বায়ক নুরুল আমীন নুরুল, সিলেট মহানগর বিএনপির সদস্য কামরুজ্জামান দিপু, সিলেট মহানগর হকার্স দলের সভাপতি আব্দুল আহাদ, সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম নুরু, কৃষক দল গোলাপগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক ফারুক আল মাহমুদ, সদস্য সচিব জাহাঙ্গির আহমদ চৌধুরী, কৃষক দল দক্ষিণ সুরমা উপজেলা কমিটির আহ্বায়ক ফয়জুল ইসলাম পীর, সদস্য সচিব বখতিয়ার আহমদ ইমরান, কৃষক দল কোম্পানীগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক মনির উদ্দিন, সদস্য সচিব নুরুল আমীন নুরুল, কৃষক দল বালাগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক মো. ছঈল মিয়া, সদস্য সচিব শামীম আহমদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D