৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২০
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা নরসিংহপুর ইউনিয়নের খাইরগাঁও গ্রামে ১৬ বছরের কিশোরী গণধর্ষণের ঘটনায় বিল্লাল হোসেনে নামের একজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম কান্ত সিনহা দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) রাতেই গণধর্ষণের শিকার ওই কিশোরীর মা বাদী হয়ে হোসাইন, রিয়াজ উদ্দিন, বিল্লাল হোসেন, আসকির ও আয়ূব আলী নামের ৫ জনকে আসামি করে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করেন। এই ঘটনায় বিল্লালকে নামের একজনকে গ্রেপ্তার করা হয়। মামলার আরও ৪ আসামি এখনো পলাতক রয়েছে।
উল্লেখ্য, দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের খাইরগাঁও গ্রামের ১৬ বছরের কিশোরী গত মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে বাথরুমে যাওয়ার জন্য বের হলে জোর পূর্বক ৩ বখাটে পাশের ধানক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। রাতেই অভিভাবকদের বিষয়টি জানায়।
ধর্ষকরা প্রভাবশালী হওয়ায় তাদের আত্মীয়-স্বজন কিশোরীর অভিভাবকদের মামলা করতে দেয়নি। আপোষে মীমাংসা করার জন্য নানাভাবে চেষ্টা করতে থাকে। কিন্তু মঙ্গলবার (২০ অক্টোবর) মেয়েটি আরও বেশি অসুস্থ হয়ে পড়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আশপাশের মানুষসহ গ্রামবাসী এবং পুলিশও ঘটনা জানতে পারার ধর্ষিতার মা মামলা দায়ের করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D