৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২০
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনী ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছিল। অসমাপ্ত আত্মজীবনী সংস্কারের মাধ্যমে দেশ ইতিহাস বিকৃতি থেকে কিছুটা হলেও রক্ষা পেয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর ব্রেইল সংস্করণের মোড়ক উন্মোচনের সময় তিনি এ কথা বলেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। একই সময় দেশে ফিরে বঙ্গবন্ধু জীবনী নিয়ে তার লেখাগুলো খুঁজে পাওয়া যায়নি বলেও আক্ষেপ প্রকাশ করেন তিনি।
শেখ হাসিনা বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস আছে এই অসমাপ্ত আত্মজীবনী বইয়ে। এই বই প্রকাশের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার থেকে কিছুটা মুক্তি পায় জাতি।
প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে খালেদা জিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে বঙ্গবন্ধুর চেয়ার সরিয়ে। তারপরও আমি সব লেখা খুঁজে অনেক চেষ্টা করে একত্রিত করি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D