সিলেটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ ২ যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ৭:৫৯ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২০

সিলেটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ ২ যুবক গ্রেপ্তার

সিলেটের জালালাবাদ থানার রায়েরগাঁওয়ে ৫ম শ্রেণীর এক ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) ভোরে একজনকে সুনামগঞ্জের আক্তাপাড়া এলাকা থেকে ও অপরজনে সিলেটের শহরতলীর কালাপাহাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, জসিম উদ্দিন (২২) জালালাবাদ থানা এলাকার রায়েরগাঁয়ের নাসির উদ্দিনের ছেলে ও মো. এখলাছ মিয়া (২০) একই এলাকার তজম্মুল আলীর ছেলে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর (রোববার) সিলেটের শহরতলীর রায়েরগাঁও প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ৫ম শ্রেণীর এক ছাত্রী (১২) কে তুলে নিয়ে গিয়ে ‘ধর্ষণ’ করেন এলাকারই দুই যুবক।

পরে স্কুল ছাত্রীর পিতা গত ১৩ সেপ্টেম্বর রাতে জালালাবাদ থানায় দু’জনকে আসামী করে মামলা নং-৮ দায়ের করেন। মামলার ১৯ দিন পর তাদের গ্রেপ্তার করলো পুলিশ।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট