মরহুম বদরউদ্দিন আহমদ কামরানের পরিবারের পক্ষ থেকে মাদ্রাসা ও মন্দিরে খাদ্য বিতরণ

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২০

মরহুম বদরউদ্দিন আহমদ কামরানের পরিবারের পক্ষ থেকে মাদ্রাসা ও মন্দিরে খাদ্য বিতরণ

স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মরহুম বদরউদ্দিন আহমদ কামরানের পরিবারের পক্ষ থেকে নগরীর বিভিন্ন মাদ্রাসা ও মন্দিরে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল শনিবার সিলেট নগরীর ছড়ারপার, কাজিরবাজার মাদ্রাসা ও সোবহানীঘাট মাদ্রাসা ও রামকৃষ্ণ মিশনে এসব খাদ্য সামগ্রী বিতরণে পৃথক পৃথক অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ও সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক কামরান পূত্র ডা. আরমান আহমদ শিপলু।

এছাড়া অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সাবেক যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর, সাবেক সম্পাদকমন্ডলীর সদস্য তপন মিত্র, দিবাকর ধর রাম, জুবের খান, আওয়ামী লীগ নেতা বিলাল খান, মহানগর যুবলীগ নেতা মেহেদী কাবুল, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা বদরুল হোসেন কামরান, যুবনেতা এম ইলিয়াছি চৌধুরী দিনার, ছাত্রনেতা জুনেল আহমদ, আলী হোসেন আলম প্রমুখ।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট