৪নং খাদিমপাড়া ইউনিয়ন কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন আজ

প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২০

৪নং খাদিমপাড়া ইউনিয়ন কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন আজ

৩ মার্চ ২০২০, মঙ্গলবার : বহুল প্রত্যাশিত ও প্রতিক্ষিত সিলেট সদর উপজেলার নবনির্মিত ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ।

আজ মঙ্গলবার ৩ মার্চ সকাল ১০.৩০ঘটিকায় এই কমপ্লেক্স ভবনের উদ্বোধনের আনুষ্ঠানিকতা শুরু হবে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী সিলেট ১ আসনের সংসদসদস্য ড. এ কে আব্দুল মোমেন এম.পি।
এসময়ে তিনি ইউনিয়ন পরিষদের জামে মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন ও ইউনিয়নের অন্যান্য উন্নয়ন মূলক কাজের শুভ উদ্বোধন করার কথা রয়েছে।
খাদিমপাড়া ইউনিয়ন বাসীর বহুল প্রত্যাশিত এই কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে ইউনিয়নে সর্বসাধারণ সামাজিক রাজনৈতিক’সহ সকল শ্রেণি পেশার মানুষকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছন ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট