অধ্যক্ষ প্রফেসর সালহ উদ্দিন ইব্রাহিমের দাফন

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, মার্চ ২, ২০২০

অধ্যক্ষ প্রফেসর সালহ উদ্দিন ইব্রাহিমের দাফন

সিলেট সরকারি আলীয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী সালহ উদ্দিন ইব্রাহিমের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বাদ আছর হযরত শাহজালাল (রহ) মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায় মরহুমের ছাত্র ছাত্রী, শুভাকাঙ্খী, রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন। পরে নগরীর আলমপুরস্থ নিজ বাসভবন সংলগ্ন ঈদগাহের পাশে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
অধ্যক্ষ প্রফেসর কাজী সালহ উদ্দিন ইব্রাহিম গত রোববার সকাল ৮টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহী…………..রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শামসুন নাহার এবং দুই পুত্র ও তিন কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুম সালা উদ্দিন ইব্রাহিমের পিতা মরহুম প্রফেস কাজী শাহাব উদ্দিন ইয়াহিয়াও ছিলেন সিলেট সরকারি আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট