১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, মার্চ ২, ২০২০
২ মার্চ সোমবার চেম্বার কনফারেন্স হলে লন্ডনের বরো অফ ক্রয়ডনের মেয়র হুমায়ুন কবির ও প্রতিনিধিদলের সাথে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোঃ শোয়েব। সভায় লন্ডনের বরো অফ ক্রয়ডনের মেয়র হুমায়ুন কবির বলেন, লন্ডনে অবস্থানরত বাংলাদেশীরা বৃটেনের অর্থনীতি ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। তিনি জানান, ক্রয়ডন সাউথ লন্ডনে অবস্থিত বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর। ক্রয়ডনে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী বসবাস করেন, যাদের সিংহভাগই সিলেটী। পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও নিরাপত্তা পেলে তারা অবশ্যই দেশে বিনিয়োগে এগিয়ে আসবেন। তিনি বলেন, সিলেটের সাথে আমাদের শেকড়ের বন্ধন রয়েছে, আমরা বৃটেনে গড়া উঠা প্রবাসীদের নতুন প্রজন্মকে দেশের প্রতি আকৃষ্টকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যের বিকাশে কাজ করা তার নির্বাচনী ইশতেহারের অন্তর্ভুক্ত ছিল। তিনি ক্রয়ডনের ব্যবসায়ীদের সাথে সিলেটের ব্যবসায়ীদের বাণিজ্য সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি সিলেট চেম্বারের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সিলেট চেম্বার অব কমার্সের পক্ষ থেকে ক্রয়ডনে বাণিজ্য প্রতিনিধিদল প্রেরণের আহবান জানান।
সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোঃ শোয়েব বলেন, সিলেট চেম্বার অব কমার্স বৃহত্তর সিলেটের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ অঞ্চলে বিদেশী বিনিয়োগ বৃদ্ধিতে আমরা ইতোপূর্বে অনেকগুলো বিদেশী প্রতিনিধিদলের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়েছি। বর্তমান সরকারও প্রবাসীদেরকে সার্বিক সহযোগিতা প্রদানে বদ্ধপরিকর। প্রবাসীদের জন্য সঠিক বিনিয়োগের ক্ষেত্র সৃষ্টি ও নিরাপত্তা বিধানে বর্তমান সরকার অনেকগুলো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন। যার মধ্যে গোয়াইনঘাটে নির্মানাধীন সিলেট স্পেশাল ইকোনমিক জোন ও কোম্পানীগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক অন্যতম। তিনি এ দুটি মেগা প্রকল্পে বিনিয়োগে প্রবাসীদের উদ্বুদ্ধ করতে প্রতিনিধিদলের প্রতি আহবান জানান। তিনি উল্লেখ করেন, প্রবাসীদের সুবিধার্থে সম্প্রতি সিলেট-লন্ডন-ম্যানচেস্টার রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালু হয়েছে। যা প্রবাসী বিনিয়োগকারীদের দেশে যাতায়াত ও সিলেট থেকে লন্ডনে পণ্য রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি উল্লেখ করেন, প্রাকৃতিক সৌন্দর্য্যরে কল্যাণে সিলেট পর্যটন খাতে অত্যন্ত সম্ভাবনাময় অঞ্চল। সিলেটের নয়নাভিরাম চা-বাগান, হাওড় ও প্রাকৃতিক সৌন্দর্য্য দেশী-বিদেশী পর্যটকদের দারুণভাবে আকর্ষণ করে। এ খাতে প্রবাসীদের যেকোন পরিকল্পিত বিনিয়োগ লাভজনক হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেট্স এর ডেপুটি স্পীকার এম. আহবাব হোসেন, সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, পরিচালক মোঃ মামুন কিবরিয়া সুমন, মোঃ এমদাদ হোসেন, মোঃ আব্দুর রহমান (জামিল), সাবেক পরিচালক এনামুল কুদ্দুছ চৌধুরী, প্রতিনিধিদলের সদস্য এম. এ. বাছিত, এনামুল হক, শামছুল আলম, গিয়াস উদ্দিন, কানাই দত্ত, ইমাদ আহমেদ, খালিদ বিন আনাম, মামুনুর রশীদ, মোঃ নিজাম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D