সাইক্লোন ফৈয়াজ উদ্দিন-তাহেরা চৌধুরী শিক্ষা বৃত্তি প্রকল্প চালু

প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০২০

সাইক্লোন ফৈয়াজ উদ্দিন-তাহেরা চৌধুরী শিক্ষা বৃত্তি প্রকল্প চালু

সাইক্লোন ফৈয়াজ উদ্দিন-তাহেরা চৌধুরী শিক্ষা বৃত্তি প্রকল্প চালু হয়েছে। গতকাল শনিবার দুপুরে গোলাপগঞ্জ উপজেলার রাণাপিং কালিদাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ বৃত্তির কার্যক্রম শুরু হয়।
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জাবেদ আহমদের পিতা ফৈয়াজ উদ্দিন চৌধুরী ও মাতা আলহাজ্জ্ব তাহেরা চৌধুরীর নামে চালু করা হয়েছে এ বৃত্তি। এ বৃত্তি প্রকল্পে সহযোগিতা করছে-সিলেটস্থ সাইক্লোন কেন্দ্রীয় সংসদ।
এ উপলক্ষে শনিবার কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে বৃত্তি বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অজিউর রহমান ছানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বৃত্তির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক, ব্যাংকার ও সাংবাদিক জাবেদ আহমদ। প্রধান অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক এর চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিলেট ফটোগ্রাফিক সোসাইটি (এসপিএস) এর সভাপতি মোহাম্মদ ফরিদ আহমদ, ২ নং গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, সাইক্লোন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ও বৃত্তি প্রকল্পের সেক্রেটারি এডভোকেট আব্দুস সাদেক লিপন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার, কালিদাসপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম , বৃত্তি প্রকল্পের সদস্য সুহেদ আহমদ চৌধুরী, মাহমুদুর রহমান চৌধুরী ফারুক, সালাউদ্দিন চৌধুরী বাবলু , সমাজসেবী ফরিদ উদ্দিন ত্বকী, নোমান আহমদ অলি, সালেহ আহমদ, নফিছুর রহমান ফয়সল। শিক্ষক মুহিতুর রহমান ইমনের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পঞ্চম শ্রেণীর ছাত্র সাদাতুল ইসলাম। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মো. আব্দুল কুদ্দুস টিপু, এ,এম,আর ইমন, সহকারী শিক্ষক রুজিনা বেগম,শিবানী রাণী দাশ, জাহেরা আক্তার, মনি রানী চন্দ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে দৈনিক সিলেটের ডাক এর চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, শিক্ষায় গোলাপগঞ্জ উপজেলার গৌরবোজ্জ্বল অতীত রয়েছে। তিনি প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সংশ্লিষ্টদের নিষ্টার সাথে কাজ করার আহবান জানান। বিশেষ অতিথি চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী ৪৫ বছর পর বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জাবেদ আহমদের উদ্যোগে শিক্ষাবৃত্তি চালু করায় ধন্যবাদ জানান।
প্রধান শিক্ষক কামরুন্নাহার বলেন, বৃত্তি প্রকল্পের উদ্বোধনকে কেন্দ্র করে বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। মোহাম্মদ ফরিদ আহমদ বলেন বৃত্তিপ্রাপ্ত ছোট্ট শিশুদের হাসিমাখা মুখ দেখে খুবই ভাল লাগছে। এডভোকেট আব্দুস সাদেক লিপন বলেন, সাইক্লোনের বৃত্তি বিতরণের ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে। এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন চালু হওয়া বৃত্তির কার্যক্রম অব্যাহত থাকবে। প্রকল্প উদ্বোধনকালে বৃত্তির প্রবর্তক জাবেদ আহমদ বলেন, শিক্ষাবৃত্তির কার্যক্রম স্থায়ীভাবে পরিচালনা করতে সব ধরণের উদ্যোগ নেয়া হবে।
সভাপতির বক্তব্যে অজিউর রহমান ছানা কালিদাসপাড়া সরকারি প্রৃাথমিক বিদ্যালয়ে পিতা মাতার নামে বৃত্তি চালু করায় ব্যাংকার জাবেদ আহমদকে ধন্যবাদ জানান।
সাইক্লোন ফৈয়াজ উদ্দিন-তাহেরা চৌধুরী বৃত্তিপ্রাপ্তরা হলেন-পিইসিতে জিপিএপ্রাপÍ জুমারা ইয়াসমিন, জেনি বেগম, জান্নাতুল ফেরদৌস মিম, রামিশা আঞ্জুম ও ইসা ইসলাম চৌধুরী, চতুর্থ শ্রেণীতে ১ম-৩য় স্থানপ্রাপ্ত জুনায়েদ রিহান রাফি, সামিয়া আক্তার চৌধুরী, মাহবুবা জান্নাত, তৃতীয় শ্রেণীতে ১ম-৩য় স্থানপ্রাপ্ত অছিয়া রহমান তাহিয়া, এনি বেগম ও জান্নাতুল মাওয়া মুন, দ্বিতীয় শ্রেণীতে ১ম-৩য় স্থানপ্রাপ্ত মাহিমা জান্নাত মিম, ফাতিমা জান্নাত মাঈশা ও ফাহিয়ান আলম আবীর, প্রথম শ্রেণীতে ১ম-৩য় স্থানপ্রাপ্তরা হামিদা ইয়াসমিন, অন্তর চন্দ্র শীল ও ফাতেমা জান্নাত ইমু।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট