১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২০
নিজাম ইউ জায়গীরদার : জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আজ শনিবার সিলেট নগরী ও আশপাশের বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ- ২ থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ কেভি বোরহান উদ্দিন ফিডারের আওতাধীন যে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ তাকবে এর মধ্যে রয়েছে কুশিঘাট, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যাণপুর, টিলাগড়, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, গ্যাস অফিস, কাষ্টমস অফিস, মেন্দিবাগ, বোরহান উদ্দিন মাজার রোড, চালিবন্দর, শাহপরাণ থানা, সাদাটিকর, সাদিপুর-২, সোনাপুর, মুরাদপুর বাইপাস, কাচালঙ্কা নয়াবস্তি ও আমপাশ এলাকা। ১১ কেভি উপশহর ফিডারের আওতাধীন ব্লক-এ, বি, সি, ডি, জে, এবিসি পয়েন্ট, তেররতন, ভ্যাট অফিস, সৈয়দানীবাগ, সোনারপাড়া, সাদারপাড়াসহ আশপাশ এলাকা।
এদিকে বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ- ১ থেকে প্রেরিত অপর বিজ্ঞপ্তিতে জানানো হয় ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের অধীন ১১ কেভি ঘাসিটুলা ফিডারের আওতাধীন ঘাসিটুলা, মজুমদারপাড়া, শামিমাবাদ আ/এ, কানিশাইল ১নং ও ২নং গলি, বেতের বাজার, কলাপাড়া এলাকায় আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D