১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, মে ১৮, ২০১৯
শনিবার বেলা ২টা ৪০ মিনিট। পতাকাবাহী গাড়ি নিয়ে সিলেট সিটি কর্পোরেশন চত্বরে এসে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আবদুল মোমেন। সিটি কর্পোরেশনের কনফারেন্স কক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট আগমনের শতবর্ষ উদযাপন কমিটির সভায় যোগ দিতেই তিনি এখানে আসেন।
এ সভার সভাপতি ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর বড় ভাই সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কিন্তু তিনি তখনও সিটি কর্পোরেশনে এসে পৌঁছাননি। যে কারণে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন তার ভাইয়ের জন্য অপেক্ষা করতে থাকেন সিটি ভবনের লবিতে।
এসময় তিনিসহ মেয়র আরিফুল হক চৌধুরীও সেখানে সাবেক অর্থমন্ত্রী মুহিতের জন্য অপেক্ষা করতে থাকেন। বিকেল ৩টা ১৩ মিনিটের সময় আবুল মাল আবদুল মুহিত সিটি কর্পোরেশনে এসে পৌঁছান। এসময় তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্রমন্ত্রী মোমেন, সিটি মেয়র আরিফসহ উপস্থিত সকলে।
এরপর তারা একসাথে সিসিকের তৃতীয় তলায় কনফারেন্স কক্ষে পৌঁছালে মুহিতের সভাপতিত্বে সভা শুরু হয়। এ সভায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট আগমনের শতবর্ষ উদযাপন বিষয়ে একাধিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D