১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, মে ১৮, ২০১৯
মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এর মেম্বার মোঃ আনছার আলী (৩৫) ও তার পিতা আনফর আলী (৬০) এর উপর হামলা চালিয়েছে সাহেবের বাজার এলাকার কান্দিরপথ গ্রামের মৃত সোনাফর আলীর ছেলে ইয়াবা ব্যবসায়ী মঞ্জুর হোসেন (৩০)। ঘটনাটি ঘটেছে গত ১৬ মে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে। হামলায় গুরুত্বর আহত দু’জনকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, আনসার আলী মেম্বার দীর্ঘ দিন ধরে অত্র এলাকায় মদক ব্যবসা বন্ধে কাজ করে যাচ্ছেন। এতে মাদক ব্যবসায়ীগণ তার উপর ক্ষুব্ধ। এরই জের ধরে গত বৃহস্পতিবার আনসার আলী মেম্বার ইউনিয়ন পরিষদের কাজ শেষ করে বিকাল অনুমান সাড়ে ৩ টার দিকে বাড়ী প্রবেশ করা সময় আগে থেকে ঔঁৎ পেতে থাকা ইয়াবা ব্যবসায়ী মনজুর হোসেন (৩০), তার ভাই ফখরুল ইসলাম (৩২), নজরুল ইসলাম (২৮) সংঘবদ্ধ ভাবে মেম্বার আনসার আলীর উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তার চিৎকার শোনে তার বাবা এগিয়ে আসলে হামলাকারীরা তাকেও মারটিপ করে গুরুতর আহত করে। তাদের চিৎকার শোনে প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত মেম্বার আনসার আলী ও আনফর আলীকে উদ্ধার প্রতিবেশীরা সিলেট এম এজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠায়।
হামলায় আহত ইউপি মেম্বার আনছার আলী জানান, মনজুর হোসেন পুলিশের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। তাকে ইয়াবা ব্যবসা ছেড়ে দিতে অনুরোধ করি। কিন্তু সে আমার কথা না শোনে উল্টো সহযোগীদের নিয়ে আমার ওপর হামলা চালায়। তার হামলা থেকে আমার বাবাও রেহাই পাননি। এ ব্যাপারে ৩ জনকে আসামী করে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২২, তারিখ ১৭/০৫/২০১৯ইং।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি শাহাদাত হোসেন জানান একজন জনপ্রতিনিধির উপর হামলা ন্যাক্কারজনক। দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মেম্বার আনছার আলী ও তার পিতার উপর হামলা হয়েছে বলে আমি জেনেছি। এ বিষয়ে আমার কাছে কেউ অভিযোগ করেনি। মনজুর ইয়াবা ব্যবসায়ী কিনা তা আমার জানা নেই, স্থানীয় জনগণই ভালো জানেন। -বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D