১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, মে ৫, ২০১৯
৫ মে ২০১৯, রোববার : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ বাস্তবায়নে কাজ শুরু করেছে সিলেট জেলা বিএনপি। এরই অংশ হিসেবে জেলা বিএনপি পুনর্গঠন ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আজ রবিবার কার্যনির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা করেছে জেলা বিএনপি। সিলেট নগরীর সোবহানীঘাটস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলা বিএনপির কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, জেলার অন্তর্গত বিভিন্ন উপজেলা ও পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং জেলার আওতাধীন সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
সভায় জেলা বিএনপি পুনর্গঠনের অংশ হিসেবে ইউনিয়নের ওয়ার্ড পর্যায় থেকে পুনর্গঠন কাজ শুরু করার ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়। পর্যায়ক্রমে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, পৌরসভা এবং জেলা বিএনপি পুনর্গঠন করার ব্যাপারে বিস্তারিত পদক্ষেপের ব্যাপারেও সিদ্ধান্ত গৃহিত হয় সভায়। দল পুনর্গঠন কার্যক্রমের বিস্তারিত পদক্ষেপসমূহ আগামী ১৫ মে’র মধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তুলে ধরা হবে বলে জানা গেছে।
সভায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে আজ অবধি দলের যেসকল নেতাকর্মী ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সকল মামলা প্রত্যাহারের দাবিও ওঠে সভা থেকে। তারেক রহমানের বিরুদ্ধে দেয়া ‘ফরমায়েশি’ সাজা বাতিল এবং বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার দাবিও জানানো হয়।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সভা থেকে ‘নিখোঁজ’ ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়িচালক আনসার আলীসহ ‘গুমকৃত’ সকল নেতাকর্মীদের অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবি জানানো হয়। গেল ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সোহেল ‘হত্যার’ বিচার দাবি করা হয়। এছাড়া ৩০ ডিসেম্বরের ‘ভোট ডাকাতির’ ওই নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে অবিলম্বে পুনঃনির্বাচন দেয়ার জন্যও জোর দাবি উত্থাপন করা হয়।
এছাড়াও পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকরের পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয় সভা থেকে। একইসাথে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ জানান বিএনপি নেতৃবৃন্দ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট নুুরুল হক, জেলা সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাহির চৌধুরী, সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন, আব্দুল মান্নান, কামরুল হুদা জায়গীরদার, ময়নুল হক চৌধুরী চেয়ারম্যান, মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, আশিক উদ্দিন চৌধুরী, একেএম তারেক কালাম, হাজী শাহাব উদ্দিন, জালাল উদ্দিন চেয়ারম্যান, ওসমান গনী, সৈয়দ মোতাহির আলী, সুফিয়ানুল করিম চৌধুরী, নজমুল হোসেন পুতুল, আব্দুল হাকিম চৌধুরী, আব্দুল মতিন, আজির উদ্দিন চেয়ারম্যান, শাহাবুদ্দিন আহমদ, ইকবাল আহমদ, নুর মিয়া, ফখরুল ইসলাম ফারুক, জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, বিএনপি নেতা ডা. আব্দুল গফুর, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মঈনুল হক, ডা. আরিফ আহমদ মোমতাজ রিফা, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম ও শামীম আহমদ, জেলা মুক্তিযোদ্ধা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট আনোয়ার হোসেন, জেলা বিএনপির দফতর সম্পাদক এডভোকেট ফখরুল হক, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, প্রকাশনা সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, জেলা বিএনপি নেতা এডভোকেট মুজিবুর রহমান মুজিব, নোমান উদ্দিন মুরাদ, জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপি, বিএনপি নেতা লুৎফুর রহমান, লায়েছ আহমদ, শাকিল মোর্শেদ, আনোয়ার হোসেন মানিক, এডভোকেট জুবায়ের আহমদ খান, আল মামুন খান, আব্দুল হাফিজ, আফম কামাল, তাজ মো. ফখর উদ্দিন, আরিফ ইকবাল নেহাল, আলী আকবর, আব্দুস শাকুর, অহিদ আহমদ তালুকদার, বজলুর রহমান ফয়েজ, হাবিবুর রহমান হাবিব, এডভোকেট আবু তাহের, এডভোকেট আহমদ রেজা, জাকির হোসেন, আব্দুল মালেক, দিদার ইবনে তাহের লস্কর, বুরহান উদ্দিন, আব্দুল মালেক, আমিন উদ্দিন আহমদ, এডভোকেট তাজ উদ্দিন মাখন, আব্দুল লতিফ খান, ফখরুল ইসলাম, মাহবুবুর রহমান ফয়সল, নারায়ণ পুরকায়স্ত ফনি, দিলোয়ার হোসেন জয়, সরোয়ার হোসেন, মো. শাহপরান, আবুল কালাম, হেলাল আহমদ, তাহসিন শারমিন তামান্না ও সিরাজুল ইসলাম প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D