২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৮, ২০১৮
রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ তিন দিনের সফরে সোমবার কিশোরগঞ্জ যাচ্ছেন। দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার নিজ জেলায় এটি হবে তাঁর তৃতীয় সফর। কয়েকটি কর্মসূচিতে যোগদানের লক্ষ্যে তিনদিনের সফরে তার নিজ জেলা কিশোরগঞ্জ যাবেন তিনি।
এ বিষয়ে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন রবিবার জানান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তিনদিনের সফরে আগামীকাল সোমবার বিকেলে কিশোরগঞ্জের উদ্দেশে যাত্রা করবেন। তিনি সেখানে কয়েকটি সমাবেশে ভাষণ দিবেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ ও পেশাজীবীদের সাথে মতবিনিময় করবেন।
এর আগে দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে গত ২৪ শে এপ্রিল শপথ নেওয়ার পর গত ১১ই মে বাবা হাজী তায়েব উদ্দিন ও মা তমিজা খাতুন এর কবর জিয়ারত করতে নিজ গ্রাম মিঠামইনের কামালপুরে এক দিনের প্রথম সফরে এসেছিলেন তিনি।
পরবর্তীতে গত ২৪ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিনের সফরে তিনি নিজের সাবেক নির্বাচনী এলাকা অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। পাঁচদিনের ওই সফরে হাওরের তিন উপজেলাতেই রাষ্ট্রপতিকে গণসংবর্ধনা দেয়া হয়।
এবার তিন দিনের সফরে রাষ্ট্রপতি প্রথম আসছেন নিজ শহর কিশোরগঞ্জে। এই সফরে রাষ্ট্রপতিকে তাঁর শিক্ষাজীবনের স্মৃতি বিজড়িত সরকারি গুরুদয়াল কলেজে দেয়া হবে বিশাল ও স্মরণীয় গণসংবর্ধনা। ইতিহাস গড়ে দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে এই গণসংবর্ধনা দেয়া হবে।
তিনদিনের সফর শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী বুধবার বিকেলে রাজধানীতে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D