২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৭
ফরিদপুরের নগরকান্দায় সংসদ উপনেতা ও স্থানীয় এমপি সৈয়দা সাজেদা চৌধুরীর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় বহরে থাকা সহকারী পুলিশ সুপার এফ এম মহিউদ্দিনের গাড়িসহ দুটি গাড়ী ভাঙচুর করা হয়েছে। হামলাকারীদের আঘাতে নগরকান্দা থানার ওসি আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার দুপুর পৌনে ৩ দিকে এ হামলার ঘটনা ঘটে। নগরকান্দা থানার ওসি এ এফ এম নাসিম জানান, সংসদ উপনেতা সড়কপথে নিজ উপজেলা নগরকান্দায় ফিরছিলেন।
তার গাড়ি বহর নগরকান্দার তালমা এলাকায় পৌঁছালে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামাল হোসেনের নেতৃত্বে গাড়ি বহরে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে সহকারী পুলিশ সুপারের গাড়িসহ দুটি গাড়ির গ্লাস ভেঙে যায়। এ হামলায় তিনি নিজেও সামান্য আহত হয়েছেন। তবে সংসদ উপনেতা অক্ষত রয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D