|
প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৬
নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) পালিত হয়েছে বিশ্ব ডিম দিবস ২০২৬। ১৩ অক্টোবর (মঙ্গলবার) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ ভবন-২ এর সামনে থেকে শুরু হওয়া র্যালিটি সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেয়।
র্যালি শেষে পাঠশালা একুশের তত্ত্বাবধানে বালুচর এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ডিম বিতরণ করা হয়। পরে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ ভবন-২ এর সম্মেলন কক্ষে দিবসটির প্রতিপাদ্য “ ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগ মুক্তি” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ মিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে সিকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ট্রেজারার প্রফেসর ড. এ. টি. এম. মাহবুব-ই-ইলাহী, ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. এ. এস. এম. মাহবুব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব ইকবাল, ওয়েস্টার পোল্ট্রি এন্ড ফিসারিজ লিমিটেড, সিলেট এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ ইমরান হোসেন।
প্রধান অতিথি হিসেবে সিকৃবি’র ভিসি প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার বলেন, ডিম একটি সহজলভ্য, পুষ্টিকর ও মানসম্মত প্রাণিজ আমিষের উৎস। মানুষের পুষ্টি চাহিদা পূরণ, অপুষ্টি দূরীকরণ এবং সুস্থ-সবল জাতি গঠনে ডিমের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে শিশু-কিশোর, শিক্ষার্থী, গর্ভবতী নারী ও বয়স্ক ব্যক্তিদের পুষ্টি নিশ্চিত করতে ডিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন, দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে পোল্ট্রি শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখছে। নিরাপদ ও মানসম্মত ডিম উৎপাদন, পোল্ট্রির রোগ প্রতিরোধ, খামার ব্যবস্থাপনার উন্নয়ন এবং গবেষণালব্ধ জ্ঞানের সম্প্রসারণে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক, শিক্ষার্থী, খামারি, উদ্যোক্তা ও প্রাণিসম্পদ অধিদপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পোল্ট্রি বিজ্ঞান বিভাগের সহকারী প্রফেসর ড. মোঃ কামরুল হাসান এবং বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পোল্ট্রি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ ইলিয়াস হোসেন। সেমিনার শেষে পোল্ট্রি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে ক্রেস্ট প্রদান এবং পোল্ট্রি শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য একজন খামারী এবং একজন সরকারি কর্মকর্তাকে পোল্ট্রি শিল্প উন্নয়ন সম্মাননা স্মারক প্রদান করেন সিকৃবি’র ভিসি প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D