|
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৬
সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের আলমপুর গ্রামের পশ্চিম পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।
নিহত কাউছার আহমদ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের আলমপুর গ্রামের দক্ষিণবাড়ির বাসিন্দা চুরুক মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে গ্রামের পশ্চিম পাশের রাস্তায় ঘুরতে বের হয় কাউছার। এ সময় আবহাওয়া খারাপ হয়ে বজ্রপাত শুরু হলে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়ে কাউছার। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় ছাতকের কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসিক মিয়া জানান, শুক্রবার বিকালে বজ্রপাতে কাউছার নামে এক কিশোরের মৃত্যুর খবর তিনি শুনেছেন। তার আত্মীয়স্বজন দ্রুত তাকে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর শুনেছি। আমরা এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D