সিলেটে ফিজার কারখানায় আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৬

সিলেটে ফিজার কারখানায় আগুন নিয়ন্ত্রণে

সিলেট নগরীর গোটাটিকর এলাকার খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফিজা’র কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

জানা গেছে, শনিবার বিকেলে নগরীর গোটাটিকরস্থ ফিজা অ্যান্ড কোং-এর টাওয়ারের ৫ম তলায় আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের আলমপুর স্টেশনের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।বিকেল পৌন ৫টর দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কুতুব উদ্দিন জানান, ফিজা টাওয়ারের ৫ম তলায় আগুন লেগেছিল। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ফিজা এন্ড কোং-এর চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুল সাংবাদিকদের বলেন- আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক ইউনিট। একটা ইউনিটে আগুন লেগেছে। খবর পেয়ে তৎক্ষণাৎ এসে ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রণে নিয়ে আসে। আমাদের কর্মকর্তা-কর্মচারীরা নিরাপদ অবস্থায় আছে আলহামদুলিল্লাহ। আমরা আগুন লাগার কারণ খুঁজছি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট