২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৭
সিরাজগঞ্জ : বিএনপি এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সার্চ কমিটি নিয়ে বিএনপির আন্দোলনে যাবে এমন বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি) ঘরে বসে শুধু নালিশ করে যাচ্ছে।
তিনি বলেন, বিএনপি শুধু আন্দোলনের ডাক দেয় আর বলে কোরবানী পরে, পরীক্ষার পরে, এ বছর নয়, সামনে বছর আন্দোলনের জন্য মাঠে নামবো। কিন্তু মাঠে আর নামে না, শুধু ঘরেই বসে থাকে।
শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের কড্ডা মোড়ে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত এক পথ সভায় তিনি এসব কথা বলেন।
মরা গাঙ্গে কখনো জোয়ার আসে না মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, গত আট বছরে আন্দোলনের হুমকি দিয়ে আসলেও তারা ব্যর্থ হয়েছে। শুধু এ বছর না পরের বছর আন্দোলনের কথাই শুনি।
বিএনপির পাচশতাধীকের অধিক সদস্য বিশিষ্ট কমিটি থাকলেও কোনো নেতাকেই রাজপথের আন্দোলন ও জনগনের সাথে সম্পৃক্ততা দেখা যায় না বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের এই নেতা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ-২ আসনের এমপি হাবিবে মিল্লাত মুন্না, সংরক্ষিত নারী আসনের এমপি সেলিনা বেগম স্বপ্না প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D