২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৩
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গেছেন জামায়াতের নেতারা।
মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১১ টা ৪৫ মিনিটে জামায়াত নেতৃবৃন্দ হাসপাতালে আসেন।সেখান থেকে বের হন ১টা ৫ মিনিট।
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। সাথে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমীর আব্দুর রহমান মুসা, সহকারী সেক্রেটারি ডা.ফখরুদ্দিন মানিক, প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার।
এসময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থা নিয়ে আলাপ করেন জামায়াত নেতারা।
পরে হাসপাতাল থেকে বেরিয়ে জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, আমরা দেশনেত্রী খালেদা জিয়াকে দেখতে এসেছিলাম। তার এখন এতই সংকটাপন্ন অবস্থা যে, তার সঙ্গে দেখা করা সম্ভব হয়নি।
বিএনপি চেয়ারপার্সনকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসার দাবি জানিয়ে তিনি বলেন, আমরা মনে করি সু-চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো দরকার। তার যদি কিছু হয় সেজন্য ক্ষমতাসীন সরকার দায়ী থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D