|
প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২৬
গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের মতবিনিময় সভা
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) আয়োজিত এই সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জিয়া মঞ্চ গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুক্তার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার আহ্বায়ক মো. সাহেদ আহমদ। প্রধান অতিথির বক্তব্যে মো. সাহেদ আহমদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনা, গৃহীত উদ্যোগ ও উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র জনসাধারণের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। এ ক্ষেত্রে জিয়া মঞ্চের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি দেশের উন্নয়ন, জনকল্যাণ ও জনগণের প্রত্যাশা পূরণে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে মানুষকে অবহিত করতে হবে।
তিনি আরও বলেন, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর দূরদর্শী নেতৃত্বে গোলাপগঞ্জে উন্নয়নের জোয়ার বইবে বলে তিনি আশাবাদী। এলাকার সার্বিক উন্নয়ন, জনসাধারণের জীবনমানের অগ্রগতি এবং স্থানীয় মানুষের প্রত্যাশা পূরণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মো. সাহেদ আহমদ বলেন, সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা, তাদের মতামত শোনা এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করার মাধ্যমে সংগঠনকে আরও সক্রিয় করতে হবে। দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সবাইকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা শাখার সদস্যসচিব মস্তাক আহমদ মোস্তাক, দপ্তর সম্পাদক জুনেদ আহমদ এবং সিনিয়র সদস্য আশিকুর রহমান আশিক।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের উপদেষ্টা মিজানুর রহমান বেলাল ও হারুনুর রশিদ। এছাড়া গোয়াইনঘাট উপজেলা শাখার আহ্বায়ক ফখরুল ইসলাম সুমন, বিশ্বনাথ উপজেলা শাখার আহ্বায়ক আওলাদ হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুল আল মতি, সদর উপজেলা জিয়া মঞ্চের সহ-সভাপতি দুলাল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সালেহ আহমদ, মুমিন আহমদ, নজমুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালিক হিরন, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম আনছারি, আব্দুল ওয়াহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক প্রজিত পাল, সদস্য রাজন আহমদ, শরীর আহমদ, নুরুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ। মতবিনিময় সভায় নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।-বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D