গোলাপগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর বাদশা গ্রেফতার

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৬

গোলাপগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর বাদশা গ্রেফতার

সিলেটের গোলাপগঞ্জে সাইবার সুরক্ষা আইনে আবুল হোসেন বাদশা (৪০) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ১৩ মিনিটে গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনী মোড়ে অবস্থিত একটি মুরগির দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবুল হোসেন বাদশা গোলাপগঞ্জ উপজেলার টিকরবাড়ি গ্রামের আব্দুল জলিল ওরফে আওয়া মিয়ার ছেলে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী গ্রেফতারের এ তথ্য নিশ্চিত করে জানান, সাইবার সুরক্ষা আইনে কনটেন্ট ক্রিয়েটর বাদশাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট