মাউন্ট এডোরা হসপিটালে ‘ভূল চিকিৎসায়’ নবজাতকের মৃত্যুর অভিযোগ

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৬

মাউন্ট এডোরা হসপিটালে ‘ভূল চিকিৎসায়’ নবজাতকের মৃত্যুর অভিযোগ

সিলেট মহানগরের আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হসপিটালে সঠিক সিদ্ধান্ত না নিয়ে গৃহবধূকে নরমাল ডেলিভারির সময় টানা-হেঁচড়া করে নবজাতকের মৃত্যু ঘটানোর অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দক্ষিণ কলাউড়া গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী নাজমা বেগম গর্ভকালীন সিলেটের গাইনি ডাক্তার রেজওয়ানা মির্জার অধীনে চিকিৎসা নেন। এই চিকিৎসকের পরামর্শে নাজমা বেগমকে বৃহস্পতিবার (৮ অক্টোবর) মাউন্ট এডোরা হসপিটালে ভর্তি করানো হয়। শুক্রবার বিকালে তার প্রসব বেদনা উঠলে ডাক্তার রেজওয়ানা মির্জার ফোনে দেওয়া পরামর্শে নরমাল ডেলিভারেরির প্রস্তুতি নেন হাসপাতালের ডিউটিরত ডাক্তাররা। কিন্তু ডেলিভারির সময় নবজাতককে ‘টানা-হেঁচড়া’ করা হলে তার মৃত্যু হয়।

নাজমা বেগমের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন- চিকিৎসকরা কোনো সুনির্দিষ্ট বিবরণ না দিয়ে এবং প্রসূতি বা তার অভিভাবকদের সাথে কোনো পরামর্শ না করেই আগের ভুল আল্ট্রাসনোগ্রাফির উপর ভিত্তি করে সিজারের পরিবর্তে নরমাল ডেলিভারী করতে যান কর্তব্যরতরা। এছাড়া এসময় ডাক্তার রেজওয়ানা মির্জা হাসপাতালে উপস্থিতও ছিলেন না।

স্বজনদের দাবি- সিজার করলে ৩-৪ কেজি ওজনের বাচ্চা হতে পারতো বলে জানানো হলেও চিকিৎসকরা নরমাল ডেলিভারি করে প্রসূতিকে ঝুঁকিতে ফেলেন এবং শিশুকে মেরে ফেলেন।

তারা এই ঘটনার সুনির্দিষ্ট বিচার এবং হাসপাতালের এ ধরনের অব্যবস্থাপনার প্রতিকার দাবি করেছেন।

মাউন্ট এডোরা হাসপিটালের ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম এ বিষয়ে বলেন- রোগীর স্বজনদের যদি মনে হয় ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু হয়েছে, তবে তারা আইনি প্রক্রিয়ায় যেতে পারেন এবং হাসপাতাল পক্ষ তা আইনগতভাবে মোকাবিলা করবে, এতে কোনো সমস্যা নেই।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট