ট্যুরিস্ট ক্লাব অব সিলেটের পূর্ণাঙ্গ কার্য নির্বাহী কমিটি গঠিত

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৬

ট্যুরিস্ট ক্লাব অব সিলেটের পূর্ণাঙ্গ কার্য নির্বাহী কমিটি গঠিত

ট্যুরিস্ট ক্লাব অব সিলেটের পূর্ণাঙ্গ কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ হোসেন খানকে সভাপতি ও সাংবাদিক কাওছার আহমদকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাবের অস্থায়ী কার্যালয় নগরীর জিন্দাবাজারস্থ রাজা ম্যানশনে এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

এর আগে ৬ সেপ্টেম্বর নগরীর এক অভিজাত রেস্তোঁরায় ক্লাবের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে ট্যুরিস্ট ক্লাব অব সিলেটের আংশিক কমিটি গঠন করা হয়েছিল। পরে সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক এবং ক্লাবের সকল সদস্যের মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ কার্য নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

ক্লাবের অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দীন, শাহ মো. জামাল উদ্দীন, আলতাফ হোসেন, ধীরেন্দ্র কুমার দাশ, তানভীর হোসেন রহিম, মো. কামাল আহমদ, রুহেল আহমেদ রুহিন, সহ সাধারন সম্পাদক মিলন আহমদ, মো. আবুল হোসেন, প্রদীপ ধর রন্টু, কোষাধ্যক্ষ কয়েছ আহমদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কবির আহমেদ, প্রচার সম্পাদক মো. কুতুব উদ্দীন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রাজ্জাকুজ্জামান চৌধুরী, ক্রীড়া সম্পাদক আশরাফুর রহমান পাঠান, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক এম. শোয়েব আহমদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. ফরহাদ আলম, দপ্তর সম্পাদক আব্দুল হালিম, নির্বাহী সদস্য-সোহেল উদ্দীন আহমদ, জাহিদ উদ্দীন লোদী, মো. জিয়াউর রহমান, মো. খালেদুর রহমান ও জনি আহমদ। (বিজ্ঞপ্তি)


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট