দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৩

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তার ফ্লাইটটি।

এর আগে গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি-২০৮) লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসে।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

প্রধানমন্ত্রী গত ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ এয়ারওয়েজর একটি বিমানযোগে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছান।

লন্ডনে শেখ হাসিনাকে বাংলাদেশী সম্প্রদায় একটি সংবর্ধনা দিয়েছিল। সোমবার যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী বাংলাদেশ বিষয়ক এপিপিজির চেয়ার ও রোহিঙ্গা এবং বিনিয়োগ ও ক্ষুদ্র ব্যবসা বিষয়ক ছায়ামন্ত্রী ড. রুশনারা আলী এমপির নেতৃত্বে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) একটি প্রতিনিধিদলসহ কয়েকজন বিশিষ্টজনের সাথে বেশ কয়েকটি সৌজন্য সাক্ষাৎ করেন।

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসও পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট