৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৭
সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ¦ আশফাক আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী দিন বদলের যে ঘোষণা দিয়েছিলেন ৮ বছরে তার অনেকটাই পূরণ হয়েছে। রাস্তাঘাট হয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে গেছে, শিক্ষার আমুল পরিবর্তন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী হত দরিদ্রদের জীবনমান উন্নয়নের জন্যে গভীর চিন্তা করেন এবং তাদের জন্যে কাজ করছেন। তিনি আরো বলেন, আপনাদের সন্তানদের হাতে বছরের প্রথম দিন বই উপহার দেন। তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে চান। তাই সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডে আপনাদেরকে সহযোগিতা করতে হবে। তাহলেই দেখবেন এদেশ অচিরেই উন্নত দেশে পরিণত হয়েছে।
তিনি গতকাল ১৮ জানুয়ারী বুধবার সকালে সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদে হত দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং ইউপি সদস্য শাহবাজ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউপি সচিব তোফায়েল হোসেন ভ‚ইয়া, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজম আলী, সামছুল হক, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসিনা আক্তার, সাংবাদিক ওলিউর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুল আলী, মনির মিয়া, বর্তমান মেম্বার আব্দুল মজিদ, ছইল মিয়া, মুহিবুর রহমন, সাইস্তা মিয়া, কছির উদ্দিন কাচা মিয়া, দুলাল আহমদ, শাহনূর আলম, মহিলা সদস্য খুশতেরা বেগম, আঙ্গুরা বেগম, রুমা বেগম, আওয়ামীলীগ নেতা কয়েস আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা রুহুল তালুকদার, যুবলীগ নেতা তাজ উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা ময়না মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা সেলিম আহমেদ, আবু বকর, খালেদ হোসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D