দক্ষিণ সুরমায় স্কাউটস’র জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী ক্যাম্প সম্পন্ন

প্রকাশিত: ২:৪৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৭

Manual3 Ad Code

বাংলাদেশ স্কাউটস দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদোগে দিনব্যাপী ৫ম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী ক্যাম্প এর পরবর্তী আলোচনা সভা ৩ জানুয়ারী মঙ্গলবার সকালে বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

বাংলাদেশ স্কাউটস দক্ষিণ সুরমা উপজেলা কমিশনার ও মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুর রব-এর সভাপতিত্বে ও স্কাউটস সম্পাদক মকব্বির আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বাংলাদেশ স্কাউট সিলেট অঞ্চলের সহ সভাপতি ও হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলী। তিনি বলেন বিদ্যুৎ ও জ¦ালানী সাশ্রয়ে অভিভাবকদের পাশাপাশি শিক্ষার্থীদের সচেতনামূলক শিক্ষা দিতে হবে। যার ফলে আমাদের জাতীয় সম্পদ প্রাকৃতিক গ্যাস ও বৃক্ষ রক্ষা পাবে। জ্বালানী ব্যবহারে সকলকে মিতব্যয়ী হতে হবে। তিনি সকলকে বিদ্যুৎ ও জ্বালানী ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কাউটস দক্ষিণ সুরমা উপজেলা শাখার সহ-সভাপতি ও সিরাজ উদ্দিন আহমদ একাডেমির প্রধান মোঃ বেলাল আহমদ, সৈয়দ কুতুব জালাল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল করিম। স্বাগত বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ ও বলদি আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল। উপস্থিত ছিলেন স্কাউটস গ্রুপ কমিটির সভাপতি ও বিবিদইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম রানা, মোহাম্মদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, মোহাম্মদ মকন স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালিক রাজু, প্রগতি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, নজরুল ইসলাম, মোয়াজ্জিম হোসেন, আক্তার হোসেন, মিলন কুমার সিংহ, ইউনিট লিডার শামসুন নাহার, আল মেহেদী তালুকদার, সোহেল মিয়া, ভানু চন্দ্র পাল, ব্যবসায়ী গিয়াস উদ্দিন সরকার, মরহুম ইসরাইল আলী তহশীলদার ট্রাস্টের পরিচালক ছাদিকুর রহমান জাকির, বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজিয়া খানম, শিপন রুদ্র পাল, ছৈয়দুর রহমান জীবন, জাহেদ আহমদ, রহিমা আক্তার লিনা, সাখাওয়াত হোসেন আকন্দ, মাওলানা জিলান আহমদ, সামিয়া বেগম, ওয়ারিছ আলী ও সোহেল আহমদ, অভিভাবক হাজী আব্দুল আহাদ, ফারুক মিয়া, আজাদ খান, মঈন উদ্দিন প্রমুখ।

Manual7 Ad Code

দোয়া পরিচালনা করেন উপজেলা স্কাউটসের সহ-সভাপতি লাউয়াই আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা রওনক আহমদ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ছাত্রী হাফসা বেগম।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual3 Ad Code