থার্টিফার্স্ট নাইটে নিরাপত্তার বলয় নিয়ে পুলিশের ব্যাপক প্রস্তুতি

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৬

Manual6 Ad Code

ইংরেজী নববর্ষের প্রথম প্রহরকে সামনে রেখে নিরাপত্তার বলয় নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

থার্টিফার্স্ট নাইটকে ঘিরে গোটা দেশের নিরাপত্তায় থাকবে দশ হাজারেরও বেশি পুলিশ।

Manual4 Ad Code

আজ রাজধানীর বার, হোটেল, রেস্তোরাঁ সন্ধ্যা ছয়টা থেকে রবিবার সকাল পর্যন্ত বন্ধ থাকবে। শুধুমাত্র বিদেশিদের জন্য বিশেষ ব্যবস্থায় গুলশান ও বনানীর কয়েকটি হোটেল খোলা থাকবে।

Manual8 Ad Code

এ ছাড়াও পুলিশের নির্দেশে শহরের কিছু বিশেষ এলাকায় যাতায়াতে নিয়ন্ত্রণে রাখা হয়েছে এবং উন্মুক্ত স্থানে যে কোনো আয়োজন না করতে জোড় নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন করে পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, রাজধানীর সব বার, হোটেল, রেস্তোরাঁ সন্ধ্যা ৬টার পর খোলা রাখা যাবেনা। আর উন্মুক্ত স্থানে নববর্ষ উদযাপনে কোন আয়োজন করা যাবে না। বিধিনিষেধ আরোপ করা হয়েছে আতশবাজি বা পটকা ফোটানোর ওপর।

Manual7 Ad Code

গুলশান, বনানী ও বারিধারার বসবাসরতদের রাত আটটার মধ্যে নিজ এলাকায় ফিরে আসার অনুরোধ করা হয়েছে। এরপর হাতিরঝিল, গুলশান ও বনানী যাওয়ার সড়ক বন্ধ করে দেওয়া হবে।

Manual5 Ad Code

এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না বহিরাগতদের। তবে বিদেশিদের জন্য কিছু পাঁচ তারকা হোটেল বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে।

Manual1 Ad Code
Manual4 Ad Code