১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৬
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বিয়ের পিঁড়িতে বসেছেন। শুক্রবার রাতে তার গাঁয়ে হলুদ অনুষ্ঠিত হয়।
ইমরান এইচ সরকারের ঘনিষ্ঠজন সূত্রে জানা গেছে, তিনি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক নাদিয়া নন্দিতা ইসলামকে বিয়ে করতে যাচ্ছেন।
শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্রও সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে।
শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্রটি জানিয়েছে, শুক্রবার রাতে শিক্ষামন্ত্রী হেয়ার রোডের সরকারি বাসভবনে ঘরোয়াভাবে অনুষ্ঠিত গায়েহলুদে শিক্ষামন্ত্রীর কয়েকজন নিকটাত্মীয় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারিতে গণজাগরণ মঞ্চ নামে একটি সংগঠন জন্মের পর থেকে এর মুখপাত্রের দায়িত্ব পালন করছেন ইমরান এইচ সরকার। এ থেকে দেশে আলোচিত একটি মুখ চিকিৎসক ইমরান এইচ সরকার। তাকে নিয়ে পক্ষে-বিপক্ষে অনেক বিতর্ক, আলোচনা-সমালোচনা রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D