২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২২
১০ ডিসেম্বর নয়াপল্টনে দলের সমাবেশের অনুমতি এবং দলের নেতা-কর্মীদের গ্রেফতারের বিষয়ে কথা বলতে পুলিশ সদর দফতরে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সাথে বৈঠক করেছে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর নেতৃত্বে প্রতিনিধি দলটি পুলিশ সদর দফতরে গেলে দুপুর ১টার দিকে বৈঠক শুরু হয়।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি ও আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল।
বৈঠক শেষে বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু জানান, ‘আইজিপি, পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমরা দীর্ঘ এক ঘণ্টা বৈঠক করেছি। দেশের সার্বিক পরিস্থিতি, গায়েবি মামলা, বাধা-হামলার ঘটনা, আওয়ামী লীগের বাধাসহ নানা বিষয় তুলে ধরেছি।
তিনি বলেন, ‘হাইকোর্টের গেট থেকে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। গায়েবি মামলা হয়েছে। আমরা এই মামলার ব্যাপারে কথা বলেছি। তিনি (আইজিপি) দেখবেন বলেছেন।
সমাবেশ স্থানের বিষয় জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বলেছি, আমরা সমাবেশ পল্টনে করতে চাই। তারা (পুলিশ) বলেছেন, আপনারা সোহরাওয়ার্দীতে করেন। আমরা স্থান নির্ধারণ নিয়ে আমাদের স্ট্যান্ড জানিয়েছি।
বুলু আরো বলেন, ‘আমরা গায়েবি মামলার কপি পুলিশ প্রধানকে দিয়েছি। তিনি (আইজিপি) বলেছেন, খতিয়ে দেখবেন। একই মামলায় যুবলীগের নেতা বাদি, পুলিশও বাদি। এটা তো হয় না। এটাই তো প্রমাণ করে গায়েবি মামলা।
আলাল বলেন, ‘আওয়ামী লীগ সরকার আমাদেরকে পুলিশের প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছে। আমরা আসলে পুলিশের প্রতিপক্ষ না।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D