প্রেমের টানে ঘর ছাড়ে গোলাপগঞ্জের কিশোরী, গ্রেপ্তার প্রেমিক

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৬

প্রেমের টানে ঘর ছাড়ে গোলাপগঞ্জের কিশোরী, গ্রেপ্তার প্রেমিক

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রী প্রেমের টানে প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার পর পরিবারের দায়েরকৃত অপহরণের মামলায় ছাব্বির হোসেন (২৩) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।

ছাব্বির সিলেটের বালাগঞ্জ উপজেলার কায়েস্থঘাট চক গ্রামের গেন্দু মিয়ার ছেলে।

এসআরবি-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীর (১৪) সঙ্গে অভিযুক্ত ছাব্বির হোসেনের প্রেমের সম্পর্ক ছিল। গত ২১ আগস্ট সকালে বিয়ের প্রলোভন দেখিয়ে ও ফুসলিয়ে ওই ছাত্রীকে বসতবাড়ি থেকে অজ্ঞাত স্থানে নিয়ে যান ছাব্বির। পরবর্তীতে ভিকটিমের পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে গোলাপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।

পরে এসআরবি-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে অবশেষে সোমবার (১৯ অক্টোবর) রাতে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের পারুয়া মাঝপাড়া থেকে ছাব্বির হোসেনকে গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধার করে।

পরে কিশোরীকে পরিবারের কাছে ও আসামিকে গোলাপগঞ্জ থানাপুলিশের কাছে হস্তান্তর করে এসআরবি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট