|
প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২৬
১৩তম গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬-এ মেধা তালিকায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে ‘বিশেষ গ্রেড’ অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী ইয়ালিদ হোসেন তাবিত। সে সিলেটের হযরত শাহ পরান (রহ.) উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত উক্ত মেধা বৃত্তি পরীক্ষায় ৪র্থ শ্রেণী থেকে অংশ নিয়ে এ সাফল্য অর্জন করে।
তাবিত স্থানীয় কল্লগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী। তার পিতার নাম জামাল উদ্দিন এবং মাতার নাম ফাতেহা জান্নাত।
সন্তানের এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবার। ইয়ালিদ হোসেন তাবিতের পিতা জামাল উদ্দিন জানান, “সন্তানের এই অর্জনের পেছনে কল্লগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সকল শিক্ষক-শিক্ষিকা এবং তার ব্যক্তিগত শিক্ষকদের অবদান অপরিসীম। তাঁদের অক্লান্ত পরিশ্রম, সঠিক দিকনির্দেশনা ও যত্নের ফলেই সে আজ এই মেধার স্বাক্ষর রাখতে পেরেছে। আমরা তাঁদের প্রতি চিরকৃতজ্ঞ।”
তিনি আরও জানান, তাঁর সন্তান যেন ভবিষ্যতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও দশের কল্যাণে নিজেকে নিবেদিত করতে পারে এবং একজন আদর্শ ও সৎ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে— তজ্জন্য তিনি আত্মীয়-স্বজন, শিক্ষক ও শুভানুধ্যায়ীসহ সকলের কাছে বিনীত দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D