শাহী ইদগাহ এলাকার স্কলার্সহোম থেকে মোটর সাইকেল চুরি

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৬

Manual3 Ad Code

সিলেট নগরীর শাহী ইদগাহ এলাকার স্কলার্সহোম স্কুলের সামনে থেকে বৃহস্পতিবার দুপুরে একটি মোটর সাইকেল চুরি হয়েছে। কালো রংয়ের ফ্যাশন প্রো মোটর সাইকেলের নম্বর সিলেট মেট্রো ১৩-০০৩২।
মোটর সাইকেলের মালিক নগরীর কাজিটুলা এলাকার মক্তব গলির বাসিন্দা ব্যবসায়ী মিজান জানান, তিনি বেলা ১টার দিকে মেয়ের পরীক্ষার ফলাফল জানতে স্কলার্সহোমে যান। স্কুলের সামনে মোটরসাইকেল রেখে ভিতরে যান, কিছুক্ষন পর ফিরে এসে দেখেন মোটরসাইকেলটি সেখানে নেই। এব্যাপারে এয়ারপোর্ট থানায় জিডি করা হয়েছে। জিডি নং ১১২৪, তারিখ ২৯/১২/২০১৬ইং।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code