৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৬
বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশন সিলেট জেলা ও বিভাগীয় কমিটির উদ্যোগে দক্ষিণ সুরমা সাব রেজিষ্টারী অফিসে অবৈধভাবে টিসি মোহরার নিয়োগ বাতিল করা ও চাকুরী স্থায়ী করণের দাবিতে বৃহস্পতিবার সাব রেজিস্টার অফিস ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিভাগীয় কমিটির সভাপতি তপন কান্তি দে’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নিজাম আল দ্বীনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক আতিকুর রহমান, বিভাগীয় কমিটির সহ সভাপতি শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক বাবর মিয়া, আব্দুল মালেক, ছালেক মিয়া, জুনেদ আহমদ, নিহার রঞ্জন দে, সিরাজুল ইসলাম, আব্দুল মালেক, মোতাহার হোসেন, অজয় দে, সুগ্রীব দে, সঞ্জু লাল ধর, উজ্জল দেবনাথ, সামছুদ্দিন, আমিনুর রহমান, নিহির দে, শাহ আজিজ, মিছবাহ উদ্দিন, নুরুজ্জামান জাহেদ, ফয়ছল আহমদ, আব্দুর রব, মাহমুদ আহমদ, অয়ন শর্ম্মা, রাজু তালুকদার, মাহতাব হোসেন, নারী নেত্রী সাথী দাস, পূর্ণিমা দত্ত, নাসিমা নাজনিন, লিপি কপালী, জহুরা বেগম, তসলিমা বেগম, সেলিনা বেগম, তাজমিনা তানিয়া, রুকসানা খানম, আসমা বেগম, রিয়া দে, সাবিহা বেগম, জেসমিন বেগম, স্বপ্না বেগম, খাদিজা বেগম, পারভিন আক্তার, রাবেয়া খাতুন, জয় দে প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আগামী রোববারের মধ্যে অবৈধ টিসি নিয়োগ বাতিল না করা হলে সর্বস্থরের নকল নবিসরা দলিল রেজিষ্টারী করা বন্ধ করে দেবে বলে হুমকি প্রদান করেন এবং জরুরী সভার মাধ্যমে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D