৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৬
থার্টি ফার্স্ট নাইটে রাজধানীতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি।
ওই দিন উপলক্ষে ঢাকা শহরে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে ১ জানুয়ারি ভোর পাঁচটা পর্যন্ত সব ধরনের বার, ক্লাব, রেস্তোরাঁ বন্ধ থাকার ঘোষণাও দিয়েছে ডিএমপি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এসব কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, সন্ধ্যা ছয়টার পরে সাধারণ মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। তবে পরিচয়পত্র দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ঢুকতে পারবে।
আছাদুজ্জামান মিয়া বলেন, থার্টি ফার্স্ট নাইটে কোথাও কোনো আতশবাজি বা পটকা ফোটানো যাবে না। কোনো উন্মুক্ত স্থানে নববর্ষ উৎযাপন উপলক্ষে নাচ, গান বা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, গুলশান, বনানী ও বারিধারা এলাকায় বসবাসরত নাগরিকদের থার্টি ফার্স্ট নাইটে রাত ৮টার মধ্যে নিজ এলাকায় ফিরে আসার জন্য অনুরোধ রইল। কেননা গুলশান এলাকায় প্রবেশের জন্য কাকলি ক্রসিং এবং আমতলি ক্রসিং উন্মুক্ত থাকবে। তবে নির্ধারিত সময়ের পর পরিচয় দিয়ে এ দুটি ক্রসিংয়ে যাতায়াত করতে পারবে।
তবে বনানী এলাকায় কয়েকটি পাঁচ তারকা হোটেল বিদেশিদের জন্য বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে।
এছাড়াও যদি রেস্তোরাঁয় কেউ অনুষ্ঠান করতে চায় পুলিশের বিশেষ অনুমতি নিতে হবে। বাসার ভেতরে অনুষ্ঠান করতে হলে পুলিশকে জানালে বিশেষ নিরাপত্তা পাওয়া যাবে বলেও জানিয়েছেন ডিএমপি কমিশনার।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D